৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জানুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি টেস্টের আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদপত্র এবং কমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে জানানো হবে।
গত ৩১ মে প্রকাশিত ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জন এবং সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেয়া হবে।
এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চারজনকে নিয়োগ দেবে সরকার।
