হেবরনে ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনি নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৭:২৩
ইসরায়েলি গোয়েন্দারা বুধবার রাতে একটি হাসপাতালে অভিযান চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। ওই ফিলিস্তিনি ইসরাইল বিরোধী হামলার সঙ্গে জড়িত এক ব্যক্তির ঘনিষ্ঠ ছিলেন। ফিলিস্তিনের কর্মকর্তা ও ইসরাইলি সূত্রে এ কথা বলা হয়েছে। 
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হেবরন হাসপাতালে গোয়েন্দাদের একটি ইউনিট আব্দুল্লাহ্ আজম শালালদেহ্ (২৭) কে হত্যা করে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।  ইসরায়েল জানায়, লোকটি গ্রেফতারে বাধা দিলে ইসরায়েলি বাহিনীর সদস্যরা তাকে গুলি করে। লোকটি শালালদেহ আজমের ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছিল। শালালদেহ আজম সেপ্টেম্বরে ছুরির সাহায্যে ইসরায়েলিদের ওপর হামলা চালায়। বাসস।