দিল্লিতে দীপাবলি পূজায় বিপজ্জনক বায়ুদূষণ

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ২০:৫২
 
দিল্লিতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উত্সব দীপাবলির রাতে দূষণ অসহনীয় পর্যায়ে উঠে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মাত্রার চেয়ে দূষণের মাত্রা ৪০ গুণ বেশি ছিল। গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসির।
 
এ দিন, রাতে আতশবাজির ধোঁয়া ব্যাপক মাত্রায় বেড়ে যায়। এ মাত্রা পিএম১০ থাকলেই তা মানুষের দেহের জন্য ক্ষতিকর সেখানে মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ২ হাজার মাইক্রোগ্রাম। ডব্লিউএইচওর হিসাবে, এ মাত্রা প্রতি ঘনমিটারে ৫০ মাইক্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। তবে অনুষ্ঠানকে সামনে রেখে রাজ্য সরকার স্থানীয় বাসিন্দাদের এ ধরনের বাজি ফুটানো থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেয়।
 
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজধানীর বায়ুর দ্রুত অবনতি ঘটে। এতে নিরাপত্তা বিঘ্নিত হয়।
 
খবরে বলা হয়—শহরের বেশির ভাগ এলাকায় পিএম১০ মাত্রা প্রতি ঘনমিটারে ১ হাজার মাইক্রোগ্রামে গিয়ে পৌঁছায়। এ সময় আনন্দ বিহার এলাকার অবস্থা ছিল সবচেয়ে বেশি শোচনীয়। এ এলাকায় ধোঁয়ার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ২ হাজার মাইক্রোগ্রাম।
 
২০১৪ সালে ডব্লিউএইচও একটি জরিপ চালায়। তাতে দেখা যায়—বিশ্বের সবচেয়ে দূষিত ২০ দেশের মধ্যে ভারত ১৩তম অবস্থানে রয়েছে। তবে শহর হিসেবে বায়ু দূষণের দৌঁড়ে প্রথম স্থান দখলে নিয়েছে দিল্লি।