আশুলিয়ায় শাওন (৫) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে
নলাম গোয়ালটেক এলাকার সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু শাওন নলাম এলাকার দিনমজুর স্বপন মিয়ার ছেলে।
শাওনের বাবা স্বপন মিয়া জানান, বিকাল থেকে শিশু শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দী লাশটি উদ্ধার করে এলাকাবাসী। দুর্বৃত্তরা শাওনকে মেরে লাশটি গুম করার উদ্দেশে সেপটিক ট্যাংকে ফেলে যাওয়ার সময় এলাকাবাসী তাদের দেখে ফেললে ঘাতকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
