চুয়াডাঙ্গায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১১:৪৯
চুয়াডাঙ্গায় সদর উপজেলায় হাত ও মুখ বাঁধা অজ্ঞাত এক যুবকের (৩৮-৪০) গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পথচারীরা।
 
জানা যায়, যুবকের গায়ে নীল-সাদা চেক শার্ট ও বিস্কুট রঙের গ্যাবাডিনের ফুলপ্যান্ট। যুবকটিকে খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করায় মাথার একাংশ উড়ে গেছে। শরীরে নির্যাতনের দাগ রয়েছে।
 
সদর উপজেলার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বায়জিদ জানান, স্থানীয়দের কাছ থেকে লাশ পড়ে থাকার খবর পেয়ে তা উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।