প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওষুধের চেয়েও ডাক্তারদের একটি কথায় রোগীদের ভালো করা যায়। আত্মবিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিষ।
শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের চতুর্থ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন।
তিনি বলেন, আমরা বিভিন্ন দিক দিয়ে উন্নতি করছি। আরো করবো। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো।
