সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এদেশের মানুষ ভালো কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে। তাই বেশি বেশি ভালো কথা না বলে, আমাদের বেশি বেশি ভালো কাজ করতে হবে। এখন থেকে ভাষণ কম, অ্যাকশান বেশি।’
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রাজনীতিবিদদের লাগামহীন জিহ্বাকে বড় সমস্যা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘তারা কথাবার্তা বলার সময় সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া আরেকটা বড় সমস্যা হচ্ছে দায়িত্বজ্ঞানহীন রাজনীতি, সেন্সলেস পলিটিক্স।’
এই দুটি বিষয় নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ বড় ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার দিকে ধাবিত হবে বলেও মন্তব্য করেন কাদের।
