অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় থাকবে অল্প সময়

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১৮:৩১

অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশে আসার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, তবে বলেছে যে তারা খুব অল্প সময় বাংলাদেশে অবস্থান করতে চায়।

আগামী ১৭ই নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপরে বাছাই পর্বের এই ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ডেভিড গ্যালপ সকারুদের বাংলাদেশ সফরের ঘোষণা দিয়ে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপের কথা জানিয়েছেন।

তিনি বলেন, শুরু থেকেই তাদের এক নম্বর অগ্রাধিকার ছিল খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা।

আর সে কারণে গত এক মাস ধরে বিস্তারিতভাবে গোয়েন্দা ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম চালানো হয়েছে।

অস্ট্রেলিয়া ফুটবল কর্তৃপক্ষের নেয়া ব্যবস্থার মধ্যে রয়েছে খুব অল্প সময় বাংলাদেশে অবস্থান করা।

-বিবিসি