গ্রায়েম ক্রেমারের বলে এলবিডব্লিউ হয়ে নাসির হোসেন ও তামিম ইকবালের বিদায়ে বিপদে পড়েছে বাংলাদেশ। গুগলি বুঝতেই পারেননি নাসির আর সঠিক লাইনে গিয়ে খেলেননি তামিম। এর আগে ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন এনামুল হক বিজয়। ব্যক্তিগত ১ রানে আউট হয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
ই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার বিকেলে পাঁচটায় ঢাকা মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। নিজের সিদ্ধান্তের যথার্থতা নিজেই প্রমাণ করেন। দলীয় ১০ রানের মাথায় তিন উইকেটের পতন হয় জিম্বাবুয়ের। একে একে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা, রেজিস চাকাভা ও এলটন চিগুম্বুরা।
ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় সফরকারীরা। দলীয় ৪ রানের মাথায় মাশরাফির বলে লিটন দাসের হাতে ধরা পড়েন সিকান্দার রাজা। দলীয় স্কোরে ৪ রান যোগ হতে না হতেই আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রেজিস চাকাভা বিদায় নেন। আল আমীন হোসেনের বলে মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দেন তিনি। এরপর জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরাকে শূন্য রানে বিদায় করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। এতে বড় ধরনের চাপে পড়ে সফরকারীরা।
এরপর সেন উইলিয়ামস ও আরভিনের ২৮ রানের জুটিতে প্রাথমিক দখল সামাল দেয় সফরকারীরা। এরপর আরভিন ও ওয়ালারের ৬৭ রানের জুটিতে ভর করে শতক পেরোয় জিম্বাবুয়ে।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ।
