আলোচনা সভার অনুমতি পেয়েছে বিএনপি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ২১:০৩
 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার বিকালে রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে হবে এই সভা।
 
এর আগে রবিবার একই ভেন্যুতে আলোচনা সভার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় তা স্থগিত করা হয়।
 
শুক্রবার দুপুরের দিকে বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলোচনার নতুন তারিখের কথা জানানো হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি সমর্থক বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।