শনিবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ২২:১০
 
শনিবার আসছে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। স্বাগতিক নারী দলের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
 
বিকেল ৫টায় জিম্বাবুয়ে নারী দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছে পরের দিন অর্থাৎ রবিবার নভো এয়ারের একটি বিমানে বেলা সাড়ে এগারটায় কক্সবাজার পৌঁছাবে সফরকারী দলটি। একদিন বিশ্রামের পর ১৭ নভেম্বর স্বাগতিক বাংলাদেশ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ের নারীরা।
 
শেখ কামাল স্টেডিয়ামে ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলে ২০ তারিখ দেশের উদ্দেশ্যে রওনা হবে সফরকারী দলটি।
 
উল্লেখ্য, জিম্বাবুয়ে পুরুষ জাতীয় ক্রিকেট দলও বাংলাদেশ সফরে রয়েছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিক দলের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আজ প্রথম টি-২০ ম্যাচেও সফরকারী জিম্বাবুয়ে দল হেরে যায়। আগামী ১৫ নভেম্বর টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে আফ্রিকার দলটি। বাসস।