হামলাকারীরা সবাই নিহত হয়েছে: ফ্রান্স পুলিশ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৪:৩৬
ফ্রান্সের রাজধানী প্যারিস হামলায় জড়িতরা সবাই মারা গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 
 
শনিবার প্যারিস পুলিশ প্রধানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। 
 
খবরে বলা হয়, আক্রমণকারীদের সবাই মারা গেছে। তবে জড়িতদের কোনো সহযোগী ছিল কি-না তা অনুসন্ধান করে দেখছে কর্তৃপক্ষ। 
 
প্যারিসের বিভিন্ন স্থানে আট ব্যক্তি হামলা চালায়। এতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন। 
 
এদিকে, তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি খবর প্রকাশ করে যে, ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত আট হামলাকারী নিহত হয়েছে। তাদের মধ্যে সাতজন ছিল আত্মঘাতী। 
 
বাটাক্লঁ কনসার্ট হলেই নিহত হয় চার হামলাকারী। তাদের মধ্যে তিনজন নিজেদের সঙ্গে রাখা বোমায় আত্মঘাতী হয়। আর একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে।