ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা নিয়ে আ্যাপ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১১:১৯

‘ডিজিটাল বাংলাদেশ : এ ল্যান্ড অব অপরচুনিটিজ’ স্লোগানকে সামনে রেখে লন্ডনে ১৩ ও ১৪ নভেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার ২০১৫।

এই মেলা উপলক্ষে অ্যাপ্লিকেশন তৈরি করেছে মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা। গুগল প্লে'র বিজনেস ক্যাটাগরিতে 'ই-কমার্স ফেয়ার' অ্যাপ্লিকেশনটি অবমুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, মেলা সম্পর্কিত তথ্য আরো সহজভাবে সবার কাছে পৌঁছে দেয়ার জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। রেভারির 'ই-কমার্স ফেয়ার' অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কেউ মেলায় অনুষ্ঠিতব্য ইভেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। বিভিন্ন সেমিনারে অংশগ্রণের নিবন্ধন সুবিধার পাশাপাশি এতে থাকছে মেলা সম্পর্কিত ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য সুবিধা।

অনলাইনে গুগল প্লে স্টোর থেকে https://goo.gl/SKHMTr ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।

আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষ ও কমপিউটার জগৎ যৌথভাবে এই মেলার আয়োজন করে। লন্ডনের ই১ ৪টিটি, ৬৯-৮৯ মাইল অ্যান্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে দুইদিনব্যাপী এই মেলা চলছে।

আশা করা হচ্ছে, ই-কমার্স খাতের প্রায় ৫ হাজার প্রফেশনাল ও সদস্য মেলায় অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।