যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ২০

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১১:৫০

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পর্যটকবাহী একটি ডবলডেকার বাসের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার সান ফ্রান্সিসকোর ইউনিয়ন স্কয়ার -এ এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

আহতদের সকলে বাসের যাত্রী বলে জানা গেছে।

স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এ ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

স্থানীয় এক সংবাদ মাধ্যম্যে খবরে বলা হয়েছে, দ্রুতগতির ওই টুরিস্ট বাসটি সান ফ্রান্সিসকোর ইউনিয়ন স্কয়ার অতিক্রম করার সময় প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে আরো পাঁচটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটিতে ৩০ জনের মত যাত্রী ছিল।