জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট থেকে আট শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বেভারিয়া প্রদেশের ওয়ালেনফেলস শহরের একটি অ্যাপার্টমেন্টে থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে এক নারী ঐ অ্যাপার্টমেন্টে একটি শিশুর লাশ দেখতে পায়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে আরো সাত শিশুর লাশ উদ্ধার করে।
পুলিশ আরো জানিয়েছে, ৪৫ বছর বয়সী এক নারী ঐ অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মৃতদেহগুলো ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে।
তবে কে বা কারা এই শিশুদের খুন করেছে বা তাদের উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
