ভারতের উড়িষ্যায় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিতির জন্য শনিবার ৪০৮ চিকিৎসককে চাকরিচ্যুত করেছে রাজ্য সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজ্য সরকার অনুপস্থিত চিকিৎসকদের শোকজ করলেও বেশিরভাগ চিকিৎসক শোকজের জবাব দেননি।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের সুপারিশক্রমে সরকার কর্মক্ষেত্রে অনুপস্থিত ৪১২ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করে। তবে কেবল চারজন চিকিৎসক তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে চাকরিচ্যুত না করার অনুরোধ জানান।
এই প্রথমবারের মত উড়িষ্যা পাবলিক সার্ভিস কমিশনও তাদের চাকরিচ্যুত করতে মত দেয়। এসব চিকিৎসককে নিয়োগ দিয়েছিল ওই কমিশন।
-বাসস
