প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি। একই সঙ্গে বাংলাদেশি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, শুক্রবার ফ্রান্সের রাজধানী শহরে এই সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এ হামলায় কমপক্ষে আটজন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি প্যারিস পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন বারাক ওবামা, ডেভিড ক্যামেরন, বান কি মুন, অ্যাঞ্জেলা মার্কেল সহ আরও অনেকে।
