প্রাথমিকভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়- 'প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের শোকে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হয়েছে।' কিন্তু বিবিসি পরবর্তিতে তার প্রতিবেদনে জানায়, শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী শহরে এই সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বন্ধ করা হয়নি আইফেল টাওয়ারের বাতি। বরং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতি রাতেই নিভিয়ে দেয়া হয় টাওয়ারের সকল বাতি।
কিন্তু শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২৭ জন নিহতের ঘটনায় বিশ্বের প্রধান দর্শনীয় স্থাপনাগুলো আলোকিত করা হয় ফ্রান্সের পতাকার রঙে।
