সিঙ্গাপুরে নিরাপত্তা সতর্কতা জারি

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৫:৩৯
ফ্রান্সে হামলার পর সিঙ্গাপুরে শনিবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। প্যারিসে একের পর এক সন্ত্রাসী হামলায় অন্তত ১২০ জন প্রাণ হারানোর পর সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম এক বিবৃতিতে বলেন, এসব হামলার মানে বিশ্বের কোন দেশই আর নিরাপদ নয়। এমনকি নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার হোক।
 
তিনি বলেন, আমরাও আমাদের সতর্কতার স্তর বাড়িয়ে দিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সীমান্তে তল্লাশি ও প্রহরা জোরদার করেছি।
 
বিবৃতিতে তিনি আরো বলেন, সিঙ্গাপুরকে নিরাপদ ও নিশ্চিত রাখতে প্রত্যেকেরই ভূমিকা রাখতে হবে। সতর্ক থাকতে এবং সন্দেহজনক যে কোন কর্মকাণ্ড সম্পর্কে রিপোর্ট করতে আমরা সকলকে উৎসাহিত করছি।
 
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হসিয়েন লুং ফেসবুকে তার পোস্টে প্যারিসের একাধিক হামলায় তার শোক প্রকাশ করে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাসস।