প্যারিসে হামলা করেছে আইএস: ফ্রাঁসোয়া ওলাদঁ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৭:১৭
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ জরুরি নিরাপত্তা বৈঠকের পরে বলেছেন প্যারিসে সন্ত্রাসী হামলার পেছনে রয়েছে ইসলামিক স্টেটস। ফ্রান্সের রাজধানীতে ছয়টি স্থানে এখন পর্যন্ত ১২৭ জন নিহত হওয়ার এই ঘটনাকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন তিনি। 
 
ওলাদঁ আরো বলেছেন এই আক্রমণ ছিল সুনিয়ন্ত্রিত, বাইরে থেকে পরিকল্পিত এবং ফ্রান্সের অভ্যন্তরে থেকে তাদের সহায়তা করা হয়েছে। ইসলামিক স্টেটসকে হামলার দায় দিয়ে তিনি বলেন, এই হামলা একটি সন্ত্রাসী বাহিনী করেছে, জিহাদি বাহিনী ইসলামিক স্টেটস। তারা ফ্রান্সের বিরুদ্ধে, এবং আমরা সারা বিশ্বজুড়ে মূল্যবোধের রক্ষা করে আসছি তার বিরুদ্ধে আক্রমণ করেছে। 
 
তিনি বলেন, আমি সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করা দেশের নিরাপত্তাবাহিনীর সদস্যদের শ্রদ্ধা জানাতে চাই। সবাই তার সর্বোচ্চটা ঢেলে দিয়ে চেষ্টা করেছেন এবং সামনের দিনগুলোতেই তাদের সে চেষ্টা অব্যাহত থাকবে।
 
ইসলামিক স্টেটসকে দায়ী করে তিনি এই আক্রমণকে কাপুরোষোচিত হিসেবে আখ্যায়িত করেন এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত চেষ্টা করা হবে। গার্ডিয়ান।