জিয়ার মাজার সরানোর সিদ্ধান্ত থেকে সরে আসুন: নোমান

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৯:৩২
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, জিয়াউর রহমানের মাজার সরানোর তথ্য বিশ্বাসযোগ্য নয়। তারপরও যদি সরকার সরিয়ে ফেলে তা হবে সংসদীয় রাজনীতির পরিসমাপ্তি।
 
শনিবার দুপুরে তরুণ দলের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, জিয়া শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নয়। তিনি একজন মুক্তিযোদ্ধা। জিয়ার মাজার সরানো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা একটি অরাজনৈতিক কর্মকাণ্ড।
 
 
তাই মাজার সরানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার পাশাপাশি দেশের জাতীয় সঙ্কট মোকাবিলায় উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।
 
এ সময় তরুণ দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকীসহ প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ফোকাস বাংলা