জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সরকারকে বিএনপি। দলের পক্ষে স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘‘উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে জাতির সামনে দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে, অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। দ্বিতীয়টি হচ্ছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস ও জঙ্গিবাদকে দমন করা।’’
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘প্রস্তাব অনুযায়ী কাজ করলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না। তবে সরকার অনমনীয়তা প্রদর্শন অব্যাহত রেখে গণতান্ত্রিক শক্তিগুলোকে দুর্বল করে দিলে উগ্রবাদ ও জঙ্গিবাদীরা সুযোগ নেবে।’
