আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল টুর্নামেন্টের জমজমাট আসর। এ টুর্নামেন্টকে ঘিরে সারাদেশের মানুষ ভাসছে বিপিএল উন্মাদনায়। আর উন্মাদনাকে দেশের মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বিপিএল টুর্নামেন্টের অফিসিয়াল রেডিও পার্টনার ‘রেডিও ভূমি’ আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী ধারাভাষ্যের।
খেলা শুরুর আগে, ইনিংস বিরতিতে এবং খেলা শেষ হওয়ার পর এই তিন ভাগে বিভক্ত খেলার সেগম্যান্টে আলোচনা ও বিশ্লেষণ করবেন জনপ্রিয় অভিনেত্রী সুর্বণা মুস্তাফা। প্রাণবন্ত এ ধারাভাষ্যে আরও থাকবেন হালের প্রিয়কণ্ঠ মাহফুজ, শামসুল, সামি, বোরহান, অমিতাভ, কামরুজ্জামান, তামান্না প্রমুখ।
