রাজধানীর ধানমণ্ডিতে বাসের ধাক্কায় ইমাম হোসেন (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাস ও চালককে আটক করেছে ধানমণ্ডি থানা পুলিশ। শনিবার রাতে স্থানীয় বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের বিবিএ’র ছাত্র। তিনি ধানমণ্ডির ১ নম্বর রোডের একটি বাড়িতে বসবাস করতেন।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল হক জানান, ঘাতক বাস চালক ও বাসটি আটক করা হয়েছে।
ঘটনার পর গুরুতর অবস্থায় ইমামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
