ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, নিহত ১০

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ০৯:৩১
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় স্ট্রাসবুর্গ শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। শনিবার এ দুর্ঘটনা ঘটেছে।
 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দ্রুতগতির প্যারিস-স্ট্রাসবুর্গ লাইনে পরীক্ষামূলকভাবে রেল চলাচলের সময় এই দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনার সময় ওই ট্রেনে রেলওয়ের ৪৯ জন কারিগর ছিলেন। লাইনচ্যুতির পর ট্রেনটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে সেটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। 
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। 
 
ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছেন, এর পেছনে কোনো সন্ত্রাসী কার্যক্রমের হাত নেই। তিনি আরও বলেছেন, 'লাইনচ্যুত হওয়া সময় ট্রেনটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। ট্রেনটি  লাইনচ্যুত হয়ে একটি খাদে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ১০ জন যাত্রীর মৃত্যু হয়। এসময় অনেকে যাত্রী আহত হয়। আহতদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়।