প্রাণ বাঁচালো মোবাইল সেট!

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১২:১৭
ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গি হামলার সময় এক ব্যক্তির প্রাণ বেঁচেছে তার স্মার্ট ফোনের কারণে। শুক্রবার রাতে ফ্রান্স-জার্মানির ফুটবল খেলা চলার সময় স্টাডে ডে ফ্রান্স স্টেডিয়ামের গেটে বিস্ফোরণ ঘটায় আইসিস জঙ্গিরা। 
 
এরপর কাছাকাছি একটি কনসার্ট হলেও হামলা চালায় তারা। সেই সময় ওই কনসার্ট হলের মধ্যে ছিলেন  সিলভারস্টাইন নামে এক ব্যক্তি।হলের মধ্যে তাদের আটকে রেখে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যার জেরে নিহত হন অনেক মানুষ। জঙ্গিরা গুলি চালানোর সময় ওই ব্যক্তি নিজের ফোনটিকে মাথার ওপর তুলে ধরেন।
 
IMG0
 
তারপরে গুলি লেগে ফোনের স্ক্রিন ভেঙে গেলেও বেঁচে যায় তার মাথা। - দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়া