দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ রূপে একই এলাকায় অবস্থান করছে।
রবিবার আবহাওয়া অধিদফতর জানায়, সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।-বাসস।
