যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ কোটি টাকা মূল্যের ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।
কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, কারখানার ইউরিয়া প্লান্টের কার্বনডাই অক্সাইড বেন্ট লাইনের সাইলেন্সার পাইপে ছিদ্র হয়ে ভোর ৪টায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ আছে। এতে প্রতিদিন ১৫‘শ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে কারখানার অ্যামোনিয়া উৎপাদন চালু রাখা রয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পরে স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ শুরুর করেছে।
কারখানার মহা ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাক্কী জানান, ইউরিয়া প্লান্টে ত্রুটির কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হলেও অ্যামোনিয়া উৎপাদন অব্যাহত রয়েছে। ত্রুটি মেরামতের কাজ শেষ হলে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হবে। গুদামে পর্যাপ্ত পরিমান সার মজুদ আছে। ডিলার সার সরবরাহে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না।
