ঝড়ো সূচনা শেষে বিদায় তামিম-ইমরুল

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৭:৩৬
 
বেশ আশা জাগানো ঝড়ো সূচনা করেও বিদায় নিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪.৫ ওভারে দলীয় ৩৫ রানে ওপেনিং জুটিকে হারালো বাংলাদেশ। ক্রিজে আছেন এনামুল হক বিজয় (৬) ও মুশফিকুর (৬)। সংগ্রহ ৭ ওভার শেষে ৪৬ রান।
 
এর আগে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
 
আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। লিটন দাস ও জুবায়ের হোসেনের পরিবর্তে দলে এসেছেন ইমরুল কায়েস ও আরাফাত সানি। তবে জিম্বাবুয়ের দল অপরিবর্তিত আছে। 
 
এর আগের টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলে সফরকারীদের টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করবে টাইগাররা।