দুদকের দায়েরকৃত মামলার বৈধতা চ্যালেঞ্জ সংক্রান্ত এলডিপি নেতা রেদোয়ান আহমেদের রিট খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রিট খারিজের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ খারিজ করে দেয়।
এর ফলে নিম্ন আদালতে মামলার বিচার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা থাকলোনা। আদালতে রেদোয়ান আহমেদের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।
২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি রমনা থানায় রেদোয়ান আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। সংগঠনের অনুমোদন ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে ৫০ লাখ টাকা তুলে সংগঠনের কল্যাণে ব্যয় না করার অভিযোগ আনা হয় এই মামলায়।
