সিরিয়া নিয়ে ওবামা-পুতিন সমঝোতা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ০৯:৪৬
জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ল্বাদিমির পুতিন। স্থানীয় সময় রবিবার জি-২০ সম্মেলনে অংশ নিয়ে ওবামা ও পুতিন সম্মতিতে পৌঁছেছেন যে, সিরিয়ায় তাদের নিজস্ব নেতৃত্ব ও নিজেদের দেশি রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। খবর গার্ডিয়ান।
 
সিরিয়ায় একটি অস্ত্রবিরতির পর সেখানকার সরকার ও বিরোধীপক্ষের মধ্যে আলাচনায় মধ্যস্ততা করতে রাজী হয়েছে যুক্তরাষ্ট্র। জি-২০ সম্মেলনে অংশ নেয়া নেতারা এক নৈশভোজে মিলিত হন। সেখানে সবাই মিলে সহিংস চরমপন্থা মোকাবেলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
 
এর আগে সম্মেলনের শুরুতে নিজের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দৃঢ়ভাবে বলেন, 'ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। সেই সঙ্গে সিরিয়ায় একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতেও চেষ্টা করা হবে।