সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ফরাসি যুদ্ধবিমান। প্যারিসে ভয়াবহ হামলার দুদিন পরেই এই হামলা চালানো হলো।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বারোটি যুদ্ধবিমানে করে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এরমধ্যে আইএসের একটি কম্যান্ড সেন্টার ও একটি প্রশিক্ষণ শিবিরেও হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওল্যাঁদ প্যারিসে হামলার জন্য আইএসকে দায়ী করে, জবাব দেবার অঙ্গীকার জানিয়েছিলেন।
-বিবিসি
