পুলিশের নাকের ডগা দিয়ে সীমান্ত পার হয়েছেন আবদেসলাম

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৩:২০

প্যারিসে হামলার ঘটনায় যে ব্যক্তিটিকে ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছিল তাকে সীমান্তে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়েছে।

যে তিনভাইকে ওই হামলার জন্য সরাসরি যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে একজন আবদেস সালাম।

বেলজিয়াম সীমান্তের কাছে পুলিশ একটি গাড়ি থামায় এবং এতে ২৬ বছর বয়সী সালাহ আবদেসলাম ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কাগজপত্র পরীক্ষা করা হয়।

আবদেস সালাম কে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া সন্দেহভাজন একজন বাতাক্লান কনসার্ট হলে প্রাণ হারিয়েছেন এবং আরেকজন বেলজিয়ামে আটক হয়েছেন।

-বিবিসি