নড়াইলে বিএনপি-শিবিরের ৪ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১০:৫২
নড়াইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
রবিবার রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, শিবিরের নড়াইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিরাজুল ইসলাম ও নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইকবাল হোসেন রয়েছেন। 
 
নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সোমবার সকালে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হচ্ছে।