মাত্র ১০ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে শতবর্ষ পুরোনো এক রেকর্ড ভেঙেছেন রস টেলর। পার্থে দ্বিতীয় টেস্টে ২৯০ রান করে হয়ে গেছেন অস্ট্রেলিয়ার কোনো সফরকারী ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের ইনিংসের মালিক।
১৯০৩ সালে ইংল্যান্ডের টিপ ফস্টার ২৮৭ রান করেছিলেন। নিউজিল্যান্ডের হয়ে গত বছর ভারতের বিপক্ষে ৩০২ রান করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। সেই রেকর্ডটি স্পর্শ করার আগেই নাথান লায়নের বলে আউট হয়ে যান তিনি।
রান বন্যার পার্থ টেস্টে এর আগে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ক্যারিয়ার সর্বোচচ ২৫৩ রানের সুবাদে ৫৫৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে কেন উইলিয়ামস ১৬৬ ও রস টেলরের রেকর্ড ভাঙ্গা ইনিংসে ৬২২ রান করে নিউজিল্যান্ড। ৬৫ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে জো বার্নসের উইকেট হারিয়ে ৪৬ রান করেছে অস্ট্রেলিয়া। উইকেটে আছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ক্রিকইনফো।
