দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম- উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে তামিলনাডু উপকুলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
এছাড়া সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে।
আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
-বাসস
