লোকাল ট্রেনে গান গেয়ে সাহায্য চাইলেন অমিতাভ!

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১২:৫২
 
নিজের গাড়ি ও দেহরক্ষী থাকা সত্ত্বেও সম্প্রতি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনের যাত্রী হয়েছিলেন অমিতাভ বচ্চন। শুধু তাই নয় ক্যান্সার রোগীদের জন্য সাহায্যও চেয়েছেন তিনি। কিন্তু কেন এমন করলেন অমিতাভ?
 
IMG0
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সৌরভ নিম্বাকর ও তার গিটার মুম্বাইয়ের লোকাল ট্রেনের পরিচিত মুখ। গিটার বাজিয়ে ও গান গেয়ে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য অর্থ তুলে থাকেন। অমিতাভ বচ্চনের উপস্থাপনায় টিভি শো ‘আজ কি রাত জিন্দেগি’ অনুষ্ঠানের মাধ্যমে সৌরভকে এখন মোটামুটি সবাই চেনেন।
 
রবিবার বরাবরের মতোই ট্রেনে গান গেয়ে সাহায্য তুলছিলেন। কিন্তু হঠাত্ করে দেখতে পান তার গানের সঙ্গে হাতে তালি তাল মেলাচ্ছেন স্বয়ং বিগ বি! এসময় বিগ বিও নিজেও গান গেয়েছেন। তার জনপ্রিয় গান ‘রঙ বারসে’ গানটি গেয়েছিলেন অমিতাভ। নিজের টুইটার অ্যাকাউন্ট ও ফেসবুকে ছবিও পোস্ট করেছেন তিনি।
 
IMG1
 
অমিতাভ ফেসবুকে তার পোস্টে লিখেছেন, আজ (রবিবার) সকালে সৌরভের পাশে দাঁড়ানোর জন্য লোকাল ট্রেনে চেপে ঘুরেছি। তাকে অবাক করে দিতে এই কাজটি করেছি। খবর: এনডিটিভি।