সন্ধ্যায় প্যারিস যাচ্ছেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৩:১৭
 
ইউনেস্কোর সাধারণ সম্মেলনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় প্যারিস যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মঙ্গলবার সকাল আটটায় প্যারিসে পৌঁছাব। ঐদিনই ইউনেস্কোর সাধারণ সম্মেলনে যোগ দেব। সেখানে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করব।
 
গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের কয়েকটি স্থানে হামলায় শতাধিক মানুষ নিহত হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়।