জিম্বাবুয়ের মতো অবস্থা হবে বিএনপির: নাসিম

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৩:১৯

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া বিদেশ থেকে চক্রান্তে লিপ্ত। তার এ চক্রান্ত বন্ধ করলেই দেশ এগিয়ে যাবে। না হলে ২০১৯ সালের নির্বাচনে জিম্বাবুয়ের খেলোয়ারদের পরাজয়ের মতো অবস্থা বিএনপিরও হবে।

রবিবার রাতে নীলফামারী সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দেশ অনেক এগিয়ে গেছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমাদের দেশ ভারত পাকিস্থান এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবায় এগিয়ে আছে।

তিনি বলেন, ইতোমধ্যে পোলিও ও ম্যালেরিয়ার মতো অনেক রোগকে আমরা পরাজিত করেছি।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক ও সিভিল সার্জন ডা. আব্দুর রশীদসহ দলীয় নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-বাসস