চট্টগ্রামে মাটির নিচ থেকে রকেট লঞ্চার উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৬:১৩
 
চট্টগ্রামের পাঁচলাইশ থানার চত্বরে নলকূপের গর্ত থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া দুইটার দিকে এটি উদ্ধার করা হয়।
 
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানিয়েছেন, দুপুরে মাটির তিন ফুট নিচ থেকে ১০ ইঞ্চির রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়। রকেটি তাজা কিনা সেটি পরীক্ষা করে দেখা হবে।
 
তিনি আরো জানান, রকেট লঞ্চারটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।