আইএসের পেছনে রয়েছে ইসরাইল: মাহাথির

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৯:৫০
 
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠন সৃষ্টির জন্য ইসরাইলকে দায়ী করেছেন।
 
প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় একটি প্রেস কনফারেন্সে বক্তৃতার সময় তিনি বলেন, 'আরব বিশেষ করে ফিলিস্তিনিদের কাছ থেকে তাদের জমি কেড়ে নেয়ার প্রতিক্রিয়া হিসেবে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। তারা শুধু তাদের মতো করে জবাব দিচ্ছে এবং আমরা একে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করছি। কিন্তু মনে রাখবে তুমি যখন জনগণের ওপর বোমা ফেলবে সেটাও সন্ত্রাসবাদ।'
 
প্রেস কনফারেন্সে মাহাথির দাবি করেন, ইসরাইল প্রতিষ্ঠার আগে বিশ্বে ইসলামি সন্ত্রাসবাদ বলে কিছু ছিল না। তখন মাত্র দুটি সন্ত্রাসী সংগঠন ছিল এবং দুটিই ছিল ইহুদিদের।
 
মাহাথির আরো বলেন, সন্ত্রাসী হামলা বন্ধ করতে চাইলে আরব ও ফিলিস্তিনিদের তাদের নিজ দেশে ফিরে যেতে দিতে হবে। সূত্র: অনলাইন