‘ভাসানী আজীবন মেহনতি মানুষের জন্য কাজ করেছেন’

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ২১:২১
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন।’
 
সোমবার মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল এই মহান নেতার ৩৯তম মৃত্যুবার্ষিকী।
 
ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে উচ্চকণ্ঠ মওলানা ভাসানী বাঙালি জাতিসত্ত্বা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’