উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৯:৫৮
 
এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপের খবরে এ কথা জানা গেছে। খবর বিবিসির।
 
তবে এ ব্যাপারে কোনে িমন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। যদি মহাসচিব সফরটি করেন, তাহলে এটা হবে দুই দশকের বেশি সময় পর কোনো জাতিসংঘ প্রধানের প্রথম সফর। এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তৃতীয় মহাসচিব হিসেবে বান দেশটি সফরে যাচ্ছেন। তবে নির্দিষ্ট কোনো দিনে তিনি সফরটি করবেন তা নিয়ে কোনো কিছু জানা যায়নি।
 
এ দিকে, গত মে মাসে বানের আসার কথা থাকলেও সফরের একদিন আগে সেটি বাতিল করে দেয় উত্তর কোরিয়ার সরকার। পরমাণু পরীক্ষার কারণে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের তোপের মধ্যে রয়েছে দেশটি। তারা দেশটির ওপর অবরোধ আরোপ করে রেখেছে।
 
প্রতিবেদনে বলা হয়, সফরে গিয়ে মহাসচিব দেশটির নেতা কিম জং উনের সাথে বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।