বলিউড তারকা আমির খান তার পরবর্তী ছবি ‘দঙ্গল’ এর শুটিং করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছেন।
গত ৪০ দিন ধরে লুধিয়ানায় ছবির শুটিং করছেন আমির। সেখানে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে ব্যথা পান আমির। স্থানীয় একটি হাসপাতালেও তাকে ভর্তি করানো হয়। এর পরই শুটিং ফেলে মুম্বাই চলে আসেন তিনি।
পরিচালক নিতিশ তিওয়ারি জানিয়েছেন, একটি অ্যাকশন দৃশ্যের শেষ টেক দিতে গিয়ে আমিরের কাঁধে আঘাত লাগে। আইসব্যাগ দেয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
ছবিতে অভিনয়ের জন্য অনেকদিন ধরে নিজের ওজন বাড়িয়েছেন আমির। আর এজন্য তার কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে। তবে পেশাদারিত্বের জন্য নিজেকে বরাবরই মানিয়ে নিয়েছেন বলিউডর এই মিস্টার পারফেকশনিস্ট।
