ইউনেস্কোর সাধারণ সম্মেলনের লিডারস ফোরামে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে সোমবার ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ইউনেস্কো লিডারস ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ লিডারস ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্যারিসে সন্ত্রাসী হামলার পরও সেখানে বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে চলবে ইউনেস্কো লিডারস ফোরাম। ফ্রান্সকে এই বাজে সময় সমর্থন দেয়ার জন্যই সম্মেলনে তাঁরা উপস্থিত হবেন বলে জানিয়েছেন। বাসস।
