বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ আজ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ২৩:৪০

অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় এসেছে। আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলে রাতেই ঢাকা ছেড়ে চলে যাবে অস্ট্রেলিয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৫টায় খেলা শুরু। রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই মাচ খেলতেই অস্ট্রেলিয়ার ঢাকায় আসা। নিয়ম অনুসারে খেলার আগেরদিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে ফুটবল দল। কিন্তু অস্ট্রেলিয়া সেটা না করে সিঙ্গাপুরে অনুশীলন করে ঢাকায় এসে শুধু ম্যাচটাই খেলবে। কথা রয়েছে স্টেডিয়ামে খেলাটা শেষ করে সেখান থেকেই সরাসরি বিমানবন্দর চলে যাবে। দেশের পথে রওনা দেবে। নিরাপত্তার কারণে এই এমনটি করছে বলে জানা গেছে। আর চারবার বিশ্বকাপ ফুটবল খেলা অস্ট্রেলিয়া যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

 
বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে এসেছে। কিন্তু ঢাকায় এসে ফিরতি ম্যাচ খেলতে নিরাপত্তার বিষয় নিয়ে আপত্তি তোলে অস্ট্রেলিয়া। ফিফার কাছে নিরপেক্ষ ভেন্যুও চেয়েছিল তারা। কিন্তু সেই আবেদন আমলে না নিয়ে অস্ট্রেলিয়াকে ঢাকায় এসে ম্যাচ খেলতে নির্দেশ দেয়। অস্ট্রেলিয়াও বাধ্য হয় ঢাকায় আসতে। তার পরও নিরাপত্তা নিয়ে নানা অজুহাত তুলেছিল। ফুটবল দল ১৪ নভেম্বও আসবে বলে অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারাও নিশ্চিত করেন।  নির্ধারিত সময় না এসে ম্যাচের আগেরদিন সন্ধ্যা ৬টায় আসবে বলে জানানোর পর গতকাল জানানো হয় রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। গতকাল সোমবার ঢাকায় পৌছালে অস্ট্রেলিয়া ফুটবলদলকে কড়া নিরাপত্তার মধ্যে গুলশানের একটি হোটেলে আনা হয়। বিমানবন্দরে আর্মড পুলিশ, গাড়িরবহরে আগে-পিছে পুলিশ, রাস্তার মোড়ে মোড়ে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা ছিল। আজ খেলা চলাকালীন মাঠেও থাকবে র্যাব ও পুলিশ।
 

রাতে ঢাকায় পৌছে শুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। সেপ্টেম্বরে পার্থে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। গতকাল বাংলাদেশ ফুটবলদলের ইটালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ আজকের ম্যাচ নিয়ে জানিয়েছেন, বড় দলের বিরুদ্ধে নিজেদের সর্বশক্তি নিয়োগ করবেন। একই কথা সহকারী অধিনায়ক জামাল ভুঁইয়ার। তিনি বলেছেন, ‘আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি, একশভাগ দিতে পারি তাহলেই আমরা সন্তুষ্ট।’