আজ প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ের নিয়মিত জনপ্রিয় অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ আয়োজন করা হয়েছে রুনা লায়লার গান নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নি।