বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন ডাচ রানি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১১:০৬
 
তিনদিনের বাংলাদেশ সফরে এসে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি আজ মঙ্গলবার দুপুর দেড়টায় বাংলাদেশ ব্যাংকে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
সেখানে আরো জানানো হয়, ডাচ রানি বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিকরণ, নারীর ক্ষমতায়ন, মানবিক উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, 'রানি বাংলাদেশ ব্যাংকে আসলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এ ক্ষেত্রে আমরা স্পেশ্যাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা অনুযায়ী কাজ করছি।'
 
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য অর্থনৈতিক সেবার সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ডাচ রানির এ সফর।