খুলে দেয়া হলো আইফেল টাওয়ার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১১:২০
ফ্রান্সে আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে। একই সঙ্গে কড়া নিরাপত্তা  রাখা হয়েছে প্যারিসের অন্যতম এই পর্যটন কেন্দ্রকে ঘিরে।
 
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টা) খুলে দেয়া হয় আইফেল টাওয়ার। এ সময় ফরাসি পতাকার রঙ নীল, সাদা ও লাল আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে এ স্থাপনা।
 
এর আগে ১৩ নভেম্বর প্যারিস হামলার ঘটনায় শনিবার এক আদেশে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়ামসহ দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।
 
উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসে ছয়টি স্থানে একই সময়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জনের মৃত্যু হয়। গত শুক্রবার সন্ধ্যায় এসব হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আইএস।