সৌদি আরবে ছয় মাস নির্বাসনে থাকার পর মঙ্গলবার দেশে ফিরেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানের একদিন পর তিনি দেশটির এডেন শহরে ফিরলেন।
প্রেসিডেন্টের একটি সূত্র এ কথা জানায়।
প্রাদেশিক রাজধানীতে অবতরণের পর তিনি সোজা প্রাসাদে চলে যান। সেখান থেকে তিনি সামরিক অভিযান তত্ত্বাবধান করবেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত তায়েজ প্রদেশ পুনর্দখলের জন্য এ সেনা অভিযান চালানো হচ্ছে।
-বাসস
